১. অনুদান সংক্রান্ত সাধারণ নীতি
পটুয়াখালী সেন্ট্রাল দাওয়াহ প্ল্যাটফর্মে প্রদানকৃত সকল অনুদান (যেমন: সাদাকাহ, যাকাত, লাইব্রেরি ফান্ড ইত্যাদি) সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও অলাভজনক দ্বীনি কাজের উদ্দেশ্যে গৃহীত হয়। সাধারণত অনুদান বা সাদাকাহর অর্থ একবার প্রদান সম্পন্ন হওয়ার পর তা অ ফেরতযোগ্য (Non-Refundable)।
২. বিশেষ ক্ষেত্রে রিফান্ড
যদি ভুলবশত অতিরিক্ত অর্থ পাঠানো হয় বা কারিগরি ত্রুটির কারণে একই ট্রানজেকশন দুইবার প্রসেস হয়ে যায়, তবে প্রমান সাপেক্ষে লেনদেনের তারিখ থেকে ৭ কার্যদিবসের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা রিফান্ড প্রক্রিয়া শুরু করব। রিফান্ড অনুমোদনের পর তা প্রেরকের মূল পেমেন্ট মাধ্যমে (বিকাশ/নগদ/ব্যাংক) ফেরত পাঠানো হবে।
৩. মাসিক অঙ্গীকার বাতিলকরণ (Pledge Cancellation)
আপনি যদি কোনো প্রজেক্টে বা মাসিক ডোনেশনে সাস্টেইনার হিসেবে কোনো অঙ্গীকার (Pledge) করে থাকেন, তবে যেকোনো সময় আপনার প্রোফাইল থেকে তা সাময়িক স্থগিত বা স্থায়ীভাবে বাতিল করতে পারবেন। এর জন্য কোনো অতিরিক্ত ফি বা জরিমানা প্রযোজ্য হবে না।
৪. সহায়তার জন্য যোগাযোগ
রিফান্ড বা বাতিল সংক্রান্ত যেকোনো জটিলতায় অনুগ্রহ করে আমাদের ট্রেজারার বা অ্যাডমিন প্যানেলের সাথে যোগাযোগ করুন অথবা dawah.pstu@gmail.com ঠিকানায় ইমেইল পাঠান।